কাহালুতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বগুড়ার কাহালু থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত ২১' মামলার পলাতক আসামি হৃদয় হাসান রাজু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপনের সংবাদের ভিত্তিতে এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালাই ইউনিয়নের পাচঁগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নারহট্র ইউনিয়নের শিলকঁওর পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।তার বিরুদ্ধে সিরাজগঞ্জ, টাঙাইল, গাজীপুর,নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি সহ ২১ টি মামলা রয়েছে। এর মধ্যে কামারখন্দ থানায় ১ টি মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে।
