Joy Jugantor | online newspaper

কাহালুতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ২৯ এপ্রিল ২০২৬

কাহালুতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাহালুতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান কাহালু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।গত মঙ্গলবার সকাল ১০ টায় তিনি থানা পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম, সহকারী কমিশনার (ভূমি)  মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া  সিদ্দিকা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।