Joy Jugantor | online newspaper

আগামীকাল টাইগারদের সিরিজ জয়ের মিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৪, ১ মে ২০২৬

আগামীকাল টাইগারদের সিরিজ জয়ের মিশন

আগামীকাল টাইগারদের সিরিজ জয়ের মিশন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ। ফলে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা শেষ সফরকারীদের। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শনিবার মাঠে নামবে দুই দল।ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায়। সিরিজের শেষ ম্যাচকে সামনে গতকাল ঢাকায় ফিরেছে দুই দল। শেষ ম্যাচকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ জিতলে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উঁচিয়ে ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, নিউজিল্যান্ড জিতলে ১-১ সমতায় থেকে শেষ হবে সিরিজ। যদিও দুই দলের অতীতের পরিসংখ্যানে অনেক এগিয়ে কিউরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

যেখানে টাইগারদের চার জয়ের বিপরীতে কিউইদের জয় ১৫টি ম্যাচে। বাকি এক ম্যাচ হয় পরিত্যক্ত, যা ছিল সবশেষ ম্যাচ। আগামীকাল যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে সেটা হবে কিউইদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। এই দুই তারকা পেসারের জায়গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিপন। যদিও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। ৪ ওভার বল করে ৩৯ রান খরচ করে দেখা পাননি কোনো উইকেটের। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার সাকলাইন। সেই ইঙ্গিত আগে দিয়েছিলেন প্রথম নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছিলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে দল সাজাচ্ছেন তারা।