হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান।মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইরান ‘ধসে পড়েছে’। এছাড়া বর্তমানে প্রধান নেতা কে সেটি ইরানের নেতৃবৃন্দ জানে না বলেও দাবি করেন তিনি।ট্রাম্প লিখেছেন, ‘দেশটিতে নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চলাকালীন (যা আমার বিশ্বাস তারা সফলভাবেই করতে পারবে!)
তারা চায়, আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই।’ এদিকে হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার সব অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ড এবং তারা দস্যুতার সঙ্গে জড়িত।তিনি বলেন, ‘ইরানের ওপর সব দোষ চাপানোর একটি চেষ্টা হয়েছিল। বিষয়টি এমন যেন ইরান তার প্রতিবেশীর ওপর হামলা চালিয়েছে। যুদ্ধের সময়, উপকূলবর্তী একটি দেশ, যেটি হামলার শিকার হয়েছে, সেটি তার নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত করতে পারে।’
