গাবতলীতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
গাবতলীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানের আগে এমপি মোর্শেদ মিলন গাবতলী মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।