শিবগঞ্জে মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহপ্রশিক্ষণ সম্পাদক ফজলার রহমান জয়।আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বজলুর রহমান ও পবন কুমারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নেওয়াই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে শিবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
