Joy Jugantor | online newspaper

গাবতলীতে বিভিন্ন শর্ট কোর্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

গাবতলী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ৩ মে ২০২৬

গাবতলীতে বিভিন্ন শর্ট কোর্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

গাবতলীতে বিভিন্ন শর্ট কোর্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, বেকারত্ব দূর করে দেশকে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল ও যুগোপযোগী কর্মী তৈরির বিকল্প নেই।তিনি বলেন, গাবতলীর যুব সমাজকে কর্মমুখী ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্লাম্বিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোর্স চালু করা হয়েছে।

৩ মে রবিবার ‘তোমাদের জন্য’ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে তিন মাস মেয়াদি শর্ট কোর্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘তোমাদের জন্য’-এর নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক শাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম তুষার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, কো-অর্ডিনেটর নূর আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা ফরিদ আহমেদসহ প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।