Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মায়ের ইন্তেকাল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৩ মে ২০২৬

দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মায়ের ইন্তেকাল

দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মায়ের ইন্তেকাল

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক উত্তর কোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং উপজেলা যুবদল নেতা আবু রায়হান প্রামাণিকের মা রোকসানা বেগম (৫৩) ২ মে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৩ মে রোববার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এম. ডি. শিমুল, শহিদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, কামরুল হাসান লিটন, অরবিন্দ কুমার দাস, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলায়েত হোসেন, কুতুবুল আলম প্রমুখ।