রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়রখছ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন এবং গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।অপরদিকে, বালক দলের ফাইনাল খেলায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন এবং বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এস এম মো. রেজাউল ইসলাম রেজু।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
