ধামইরহাটে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা
নওগাঁর ধামইরহাট উপজেলায় সাহিত্যচর্চা, ভাষার সৌন্দর্য বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা উদ্ভাসিত করার লক্ষ্যে এক মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার(৩ মে) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আইয়ুব আলী, সভাপতি, নওগাঁ সাহিত্য পরিষদ।গ্রন্থাগারে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন রায়হান পারভেজ ও মাছুমা মুহি।
আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি আশরাফুল ইসলাম চৌধুরী, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ‘প্রবাহ সাহিত্য’-এর সম্পাদক ফাহাদ ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে সাহিত্যপ্রেম জাগ্রত করা, শুদ্ধ উচ্চারণ চর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং বইমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
