Joy Jugantor | online newspaper

কাহালুর পাইকড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ৩ মে ২০২৬

কাহালুর পাইকড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাহালুর পাইকড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বয়রাদীঘি খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার সকালে  ২০২৫-২০২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খাল পূনঃ খনন, বৃক্ষরোপণ ও অন্যান্য সংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন   বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া -৪ কাহালু - নন্দীগ্রাম এলাকার  জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।এ সময় কাহালু উপজেলার নির্বাহী কর্মকর্তা মলিহা খানম, উপজেলা কমিশনার  (ভূমি) মীর মেজ মেজবাহীজ্জুলাম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ,খ,ম, তোফাজ্জল হোসেন আজাদ সহ উপজেলা, পৌর বিএনপির  নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।