গাবতলীতে অসহায়দের মাঝে সংসদ সদস্য মোরশেদ মিলটনের হুইলচেয়ার বিতরণ
বগুড়ার গাবতলীতে অসহায় ও দুস্থ মানুষের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত তহবিল থেকে হুইলচেয়ার বিতরণ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।আজ বুধবার (২১ অক্টোবর) গাবতলী পৌরসভা এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইবায়দুর রহমান জ্যাক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ।
রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।হুইলচেয়ার বিতরণকালে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, অসহায় ও দুস্থ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সহায়তার প্রবণতা বাড়াতে হবে।হুইলচেয়ার পেয়ে উপকারভোগী পৌর এলাকার ক্ষুদ্রপেরী গ্রামের আব্দুল খালেক, সাজু মিয়া, রেজিনা বেওয়া ও সাহিদুল ইসলাম আনন্দ প্রকাশ করেন। তাঁরা এ সহায়তার জন্য সংসদ সদস্য মোরশেদ মিলটনের প্রতি কৃতজ্ঞতা জানান।
