Joy Jugantor | online newspaper

১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্ব রেকর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ২২ অক্টোবর ২০২৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্ব রেকর্ড

১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্ব রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এতে ভেঙে দিয়েছেন ভারতের শুভমান গিলের রেকর্ড।গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল। তার সেই ইনিংসেই ভেঙেছিল বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করা ইশান কিষানের রেকর্ড।

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড নিজের করে নিলেন ব্রুক। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে থামেন ইংলিশ অধিনায়ক। ২১ চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্রুক। তার সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন উইল জ্যাকসও। মাত্র ৩০ বলে বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।