Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ১৫০ পরিবারকে নতুন শাড়ি দিলেন এমপি এনামুল হক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৫, ১৯ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে ১৫০ পরিবারকে নতুন শাড়ি দিলেন এমপি এনামুল হক

আদমদীঘিতে ১৫০ পরিবারকে নতুন শাড়ি দিলেন এমপি এনামুল হক

নওগাঁর আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১৫০ পরিবারের নারীদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি বরাদ্দের আওতায় এসব শাড়ি বিতরণ করা হয়। নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. এনামুল হক উপকারভোগীদের হাতে শাড়ি তুলে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ ।

যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মারুফ আহমেদসহ অনেকে।নতুন শাড়ি পেয়ে ফুলমণি পাহান বলেন, “সরকারের পক্ষ থেকে পূজার সময় নতুন শাড়ি পেয়ে আমি খুশি হয়েছি। এতে পূজার আনন্দ অনেকটাই বেড়ে গেল।”উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের আওতায় এসব শাড়ি বিতরণ করা হয়।