Joy Jugantor | online newspaper

নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলমের

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ২২ অক্টোবর ২০২৬

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলমের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদা

নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম। গত কয়েক দিন ধরে নূরুল্যাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পরে প্রতিটি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।উল্লেখ্য, নূরুল্যাবাদ গ্রামের বাসিন্দা মাহবুব আলম পেশায় একজন দলিল লেখক। তিনি বর্তমানে প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

পরিদর্শনকালে জ্যেষ্ঠ সমাজসেবক ও জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে পারস্পরিক সৌহার্দ্য নিয়ে বসবাস করাই আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।এদিকে পূজার আনন্দ ভাগাভাগি করতে চেয়ারম্যান পদপ্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও আর্থিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে নেতৃবৃন্দের এ ধরনের অংশগ্রহণ সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।