Joy Jugantor | online newspaper

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মানবিক যুব ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২২ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫১, ২২ আগস্ট ২০২৬

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মানবিক যুব ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মানবিক যুব ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 সামাজিক ও সেবাধর্মী কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘বগুড়া মানবিক যুব ফাউন্ডেশন’-এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টায় শহরের মাটিডালী বাজারস্থ ডিজিটাল ট্যুরস এন্ড মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ছিন্নমূল মানুষ ও স্থানীয় মাদ্ররাসার হাফেজ ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।সংগঠনের পরিচালক সাংবাদিক  আবু সাঈদের সঞ্চালনায় এবং বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাকিল আহমেদ চৌধুরী রনি। এতে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান।

এতে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​ আলহাজ্ব ময়নুল হক বকুল, আহ্বায়ক, জেলা মৎস্যজীবী দল, বগুড়া, শরিফুল ইসলাম, আহ্বায়ক, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মহানগর বগুড়া, আইয়ুব খান, সাধারণ সম্পাদক, গোকুল ইউনিয়ন বিএনপি, সদর বগুড়া, মীর আলম হোসেন মনির, ১৭নং ওয়ার্ড যুবদল, মহানগর বগুড়া, আলহাজ্ব রেজাউল হক,  সাবেক সভাপতি, ১৯নং ওয়ার্ড বিএনপি, মহানগর বগুড়া, মোঃ হিরা — স্বত্বাধিকারী, হিরা জুয়েলার্স, আতাউর রহমান টুকু সিনিয়র সহ-সভাপতি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপি, বগুড়া, এ্যাডঃ কামাল হোসেন,  সাধারণ সম্পাদক, ফাঁপোর ইউনিয়ন বিএনপি, আঃ গফফার, সাবেক সহ-সভাপতি, ১৯নং ওয়ার্ড বিএনপি, মহানগর বগুড়া।

​আক্তার জাহান শিল্পী,  সভাপতি, ১৭নং ওয়ার্ড মহিলা দল, মহানগর বগুড়া, মাহফুজার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, ১৭নং ওয়ার্ড বিএনপি, মহানগর বগুড়া, আঃ কাদের, সাবেক সহ-সভাপতি, ১৭নং ওয়ার্ড বিএনপি, মহানগর বগুড়া, আয়শা সিদ্দিকা শিরিন, সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল,ববি খাতুন,  সাংগঠনিক সম্পাদক, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, বগুড়া, মনির হোসেন, স্বত্বাধিকারী, ইরানী জুয়েলার্স, সুজিত জয়সাওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রাজিবুল করিম রাফি, সভাপতি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপি, আহসান হাবিব মমি সভাপতি, মহানগর যুবদল, বগুড়া, শাহিনুর রহমান, সদস্য সচিব, নুনগোলা ইউনিয়ন যুবদল, আঃ রশিদ।

 সভাপতি, ১নং ওয়ার্ড নুনগোলা ইউনিয়ন বিএনপি, সদর বগুড়া, মোজাফফর হোসেন,  সহ-সভাপতি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপি,​বিপুল কর্মকার, আহ্বায়ক, নুনগোলা ইউনিয়ন যুবদল, সদর বগুড়া। এসময় ​প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, "বগুড়া মানবিক যুব ফাউন্ডেশন বিগত ১৪ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ তরুণ সমাজকে সমাজসেবায় আরও উৎসাহিত করবে।"​আলোচনা সভা শেষে স্থানীয় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ছিন্নমূল মানুষ ও হাফেজ ছাত্রদের হাতে খাবার তুলে দেন অতিথিরা।