Joy Jugantor | online newspaper

স্বামীর শেষ বিদায় শেষে আবারো কারাগারে দীপু মনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ২০ আগস্ট ২০২৬

স্বামীর শেষ বিদায় শেষে আবারো কারাগারে দীপু মনি

স্বামীর শেষ বিদায় শেষে আবারো কারাগারে দীপু মনি

প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নেওয়ার পর আবারও মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে দীপু মনিকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। এ সময় পুলিশি নিরাপত্তায় কারাগারে প্রবেশ করানো হয় তাকে। 

এর আগে তার মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দিপু মনি। পরে স্বামীর শেষ বিদায়কার্যে অংশ নেন তিনি।উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর একই বছরের ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৯ আগস্ট) স্বামীর মৃত্যুর পর তার মেয়ের আবেদনের প্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে তার জন্য ৪ দিনের প্যারোল মুক্তির আবেদন করলে প্রশাসন ১২ ঘণ্টার জন্য তার প্যারেল আবেদন মঞ্জুর করে।