Joy Jugantor | online newspaper

পলাশবাড়ী পৌর এলাকায় ভোটারদের সাথে

পৌর বিএনপির সভাপতির উঠান বৈঠক ও মতবিনিময় 

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ আগস্ট ২০২৬

পৌর বিএনপির সভাপতির উঠান বৈঠক ও মতবিনিময় 

পলাশবাড়ী পৌর এলাকায় ভোটারদের সাথে পৌর বিএনপির সভাপতির উঠান বৈঠক ও মতবিনিময়

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় ভোটারদের নানা সমস্যার কথা শুনেছেন এবং তা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেছেন পৌর বিএনপির সভাপতি, মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ।সোমবার (১৭ আগষ্ট) বিকেলে পৌরসভার জামালপুর গ্রামে আয়োজিত এই বৈঠকে এলাকার সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

এ-সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন আবুল কালাম আজাদ । এ সময় এলাকার নাগরিক সমস্যা, বেহাল রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মতো দীর্ঘদিনের জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা স্থানীয়দের সামনে তুলে ধরেন।বৈঠকে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের নানা প্রত্যাশা ও এলাকার বঞ্চনার চিত্র তুলে ধরেন। মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনকল্যাণে কাজ করার আশ্বাস দেন।