পাঁচবিবি দলিল লেখক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে অমল-বাবুল প্যানেলের জয়
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সাব রেজিস্ট্রার চত্ত্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে শ্রী অমল চন্দ্র ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী মোল্লা পান ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান বাবুল ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন; আব্দুস সোবাহান মোল্লা পান ৩৩ ভোট।সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতেই অমল-বাবুল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। সমিতির ৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোটগ্রহণে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
