Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২০ আগস্ট ২০২৬

জয়পুরহাটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জয়পুরহাট  জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ হাসিবুল হক আসামিদের এ রায় ঘোষনা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ টি এম মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শর্মাপুর গ্রামের মোঃ হারুনের পুত্র ডিপজল ওরফে দিপু এবং একই উপজেলার বিলাশবাড়ি গ্রামের গুলবর হোসেনের ছেলে সাহেদ এবং জয়পুরহাট জেলাা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রাসের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডিপজল ওরফে দিপু এবং একই সাহেদকে আটক করা হয়। তাদের কাছে থাকা ১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশন অ্যাম্পুল জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।অপরদিকে ২০২২ সালের ২৪ এপ্রিল গভীর রাতে পাঁচবিবি উপজেলার গোপালপুর ব্রিজ এলাকার সড়কে অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশন অ্যাম্পুল জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে অপর মামলাটি করেন।মামলা দুটি দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।