Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় বেড়ুঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউস

ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ২০ আগস্ট ২০২৬

ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় বেড়ুঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউস ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দুপচাঁচিয়ার বেড়ুঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতিমূলক আন্তঃহাউস ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৯ আগস্ট দুপুরে বিদ্যালয় মাঠে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিভাগের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ইংরেজি বিভাগকে পরাজিত করে বিজ্ঞান বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, সহকারী প্রধান শিক্ষক রোস্তম আলী, চামরুল ইউনিয়ন যুবদল নেতা শাকিল উদ্দিন, বিএনপি নেতা শাহজাহান আলী, সাজ্জাকুল ইসলাম, ওয়াহেদ চৌধুরী, হেলাল উদ্দিন, নাছের আকন্দ, এলাকাবাসী জুয়েল,রনি প্রমুখ।খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।