Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২০ আগস্ট ২০২৬

আদমদীঘিতে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

আদমদীঘিতে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. পারভেজ নামের একই মাদরাসার ১৫ বছর বয়সী আরেক ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে আদমদীঘি থানায় ভুক্তভোগী ছাত্রে মা বাদী হয়ে মামলাটি করেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, ভুক্তভোগী শিশুটি উপজেলার শিয়ালশন রাস্তার মোড়ে দারুল ফুরকান ইসলামিয়া মাদরাসায় মক্তব শ্রেণীতে পড়ে এবং মাদরাসার আবাসিক বোর্ডিয়ে থাকেন।

একই মাদরাসায় পড়ে অভিযুক্ত শিশুটিও। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশুটিকে মাদরাসার বোর্ডিয়ের একটি ঘরের পশ্চিম দুয়ারে একা পেয়ে জোর করে তার ঘরে টেনে নিয়ে যায় অভিযুক্ত শিশু পারভেজ। এরপর বলাৎকার করে। এসময় ভুক্তভোগী শিশুটি চিৎকার দিলে তার মুখ চেপে ধরে রাখে। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে মা পুলিশকে জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিশুকে আইনের আওতায় নেয়া হবে।