Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৮ আগস্ট ২০২৬

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার রঘুনাথদিঘী এলাকা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা চালগুলো জব্দ করেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না, তা তদারকির জন্য তিনি ডিলার আব্দুল হাইয়ের রঘুনাথদিঘী পয়েন্ট পরিদর্শনে যান। এ সময় তাকে দেখে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই চাল উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেন।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সঙ্গে পরামর্শ করে জব্দ করা চাল তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যাতে কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার না হয়, সে বিষয়ে ভবিষ্যতেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।