জয়পুরহাটে স্কাউটসের ‘মেসেঞ্জার অব পিস’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে স্কাউটসের ‘মেসেঞ্জার অব পিস’ কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা স্কাউটস ও রোভারের আয়োজনে জয়পুরহাট স্কাউট ভবনে এ সভা অনিষ্ঠিত হয়।এতে জয়পুরহাট জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেসেঞ্জার অব পিসের বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক, পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. হারুন-অর-রশিদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের সম্পাদক আতাউর রহমান এবং বাংলাদেশ স্কাউটসের সাবেক উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক মেসবাউল ইসলাম, জয়পুরহাট জেলা রোভারের সম্পাদক আজিজার রহমান, যুগ্ম সম্পাদক সালেহুর রহমান সজীব, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি রাকিবুল হাসান, সহকারী কমিশনার সুজন কর্মকারসহ জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা।সভায় ‘মেসেঞ্জার অব পিস’ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা সমাজ গঠনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্কাউটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
