Joy Jugantor | online newspaper

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ২২ আগস্ট ২০২৬

বিভিন্ন প্রতিযোগীদের  পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতার পুরস্কার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম. আ. আল কাফী তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল।

 সদস্য সচিব মোস্তাফিজুর রহমানমানিক সহ জেলা বিএনপি‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও প্রীতি ফুটবল প্রতিযোগীতায় অংশগ্রহকারী বিজয়ীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ করেন। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন- স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বস্ত্র  বিতরণ করা হয়। যেখানে শিশুরা সরকারে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা তাদের নিজেদের মতো করে চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।