রংপুরে ডিবি’র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ পরিচালিত আজ পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শনিবার ভোরে কোতয়ালী থানাধীন সদর হাসপাতাল মাঠ এলাকায় গোপন সংবাদে ডিবি’র একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পিপুল (২৭), মো. মোন্নাফ আলী (৩২), মো. রায়হান (২৫) এবং মো. সিয়াম (২৩)।এদিকে একই দিনে হাজীরহাট থানার বখতিয়ারপুর উচাটারি এলাকায় পৃথক আরেকটি অভিযানে এসআই মো. জিয়াউল হকের নেতৃত্বে ডিবি’র আরেকটি দল ১শ’ গ্রাম গাঁজাসহ মো. মনজিল হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
