Joy Jugantor | online newspaper

আদমদীঘির একটি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ায় দুর্ভোগ কাটলো কয়েকটি গ্রামের মানুষের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৮, ৫ মে ২০২৬

আপডেট: ২০:৪১, ৫ মে ২০২৬

আদমদীঘির একটি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ায় দুর্ভোগ কাটলো কয়েকটি গ্রামের মানুষের

আদমদীঘির একটি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ায় দুর্ভোগ কাটলো কয়েকটি গ্রামের মানুষের

দীর্ঘদিন পর বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের একটি সড়কের মাত্র ৫০০ মিটার নির্মাণ কাজ শেষ হওয়ায় দুর্ভোগ কেটে গেল কয়েকটি গ্রামের মানুষের। মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা ছোট ব্রিজ থেকে প্রসাদখালী পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হয়।জানা গেছে, সান্তাহার ইউনিয়নের দমদমা ছোট ব্রিজ থেকে প্রসাদখালী পর্যন্ত ৫০০ মিটার সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। ভোগান্তি লাঘবে সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে ৪০ লাখ টাকা বরাদ্দে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়।

কাজটির দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি সম্পন্ন হওয়ায় ইউনিয়নের কাশিমিলা, প্রশাদখালি, কায়েতপাড়া, উথরাইল, বামনিগ্রাম ও জাহানাবাজসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ কেটে গেল।উথরাইল আকন্দপাড়ার জাহাঙ্গীর আলম জানান, ইন্দইল-দমদমা সড়টির মধ্যে প্রসাদখালী অংশে মাত্র ৫০০ মিটার মাটির রাস্তা থাকায় বর্ষাকালে খুবই দুর্ভোগ পোহাতে হতো। উক্ত স্থানে কার্পেটিং কাজ সম্পন্ন হওয়ায় এখন থেকে এই এলাকার মানুষ সহজেই চলাচল করতে পারবেন। আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না।  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, কার্পেটিংয়ের দিনে নিজে দাঁড়িয়ে থেকে তিনি কাজের তদারকি করেছেন। কাজ শেষের পর এই এলাকার মানুষের মুখে তিনি হাসি দেখেছেন।