Joy Jugantor | online newspaper

গাবতলীতে খাল পুনঃখননের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ৫ মে ২০২৬

গাবতলীতে খাল পুনঃখননের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

গাবতলীতে খাল পুনঃখননের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ

বগুড়ার গাবতলী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (৫ মে) গাবতলীর নেপালতলী ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে ধনঞ্জয়গামী কশ্বনখালের রুয়ের জমি সংলগ্ন স্থান থেকে আকন্দপাড়া ননী গোপালের জমি পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন মিলন।এর আগে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৩৫০ জন উপকারভোগীর মাঝে মোট সাড়ে ৩ লাখ টাকার বিভিন্ন চেক বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, পিআইও মফিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।