দুপচাঁচিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার, বিচার দাবিতে সড়ক অবরোধ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি দুপচাঁচিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে সে প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় অভিযুক্তের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি মাকে জানালে তার বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই দুপচাঁচিয়া থানা-য় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমুল রহমান জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর
