Joy Jugantor | online newspaper

আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্‌যাপন

আএাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ২২ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্‌যাপন

আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্‌যাপন

নওগাঁর আত্রাইয়ে ঢাক-ঢোলের তালে নাচ-গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপগ্রাম ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও গ্রামবাসীর আয়োজনে ২১তম এ উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবকে ঘিরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ধারণ করে আয়োজিত এ উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। নাচ-গান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবস্থল পরিণত হয় মিলনমেলায়।

খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টুডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটিরকৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।এ সময় আরও বক্তব্য দেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাঙা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেশ পাল।আলোচনা সভা শেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।