Joy Jugantor | online newspaper

আত্রাইয়ে অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন

চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪০, ২২ অক্টোবর ২০২৬

চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান

আত্রাইয়ে অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অসুস্থ যুবদল নেতার চিকিৎসাসেবার দায়িত্ব নিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান চৌধুরী।প্রায় ছয় মাস আগে নওগাঁ জেলা বিএনপির একটি সভা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন উপজেলার ৭ নম্বর ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল হোসেন। দুর্ঘটনায় তাঁর পায়ের হাড় ভেঙে যায়। পরপর দুইবার অস্ত্রোপচার করা হলেও উন্নত চিকিৎসার অভাবে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২২ অক্টোবর বিকেলে আখতারুজ্জামান চৌধুরী হেলাল হোসেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে তাঁর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আবির হাসান মিলন, উমর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম মিঠু, আত্রাই পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ এবং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার উদ্যোগের খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে যুবদল নেতা হেলাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো একজন ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতার চিকিৎসার নির্দেশনা দিয়ে প্রমাণ করেছেন, তিনি কর্মীবান্ধব ও জনগণের নেতা। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি।” এ সময় তিনি স্থানীয়ভাবে সহযোগিতার জন্য আত্রাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান।