Joy Jugantor | online newspaper

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

প্রকাশিত: ১৯:৫৩, ২২ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধার সদরে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার আবারও অভিযান পরিচালনা করা হবে।