পারলেন না জোকোভিচ, শিরোপা জিতে ইতিহাস গড়লেন আলকারাজ
২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হলো না নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সার্বিয়ান এই মহাতারকাকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়েছে কার্লোস আলাকারাজ। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন আলকারাজ।মাত্র ২২ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আলকারাজ। এতেই সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ী বনে গেছেন এই স্প্যনিশ টেনিস তারকা। এতে তিনি ভেঙেছেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ডটি। ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) মেলবোর্ন পার্কে ফাইনালে আলকারাজের কাছে পাত্তাই পাননি জোকোভিচ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে নেন স্প্যনিশ তারকা। ম্যাচের শুরুটা অবশ্য ছিল ছিল ৩৮ বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটটা ৬-২ গেমে জিতে নিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ। তৃতীয় সেটে জোকোভিচের ভুল বাড়তে থাকে। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে লড়াই জমে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় থাকেন স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কার্লোস আলকারাজএই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে মাত্র নবম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কীর্তি গড়লেন। একই সঙ্গে ভেঙে গেল প্রায় ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে এত কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছিল না।
