Joy Jugantor | online newspaper

বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি পদে

নাসিরুজ্জামান মামুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৩ মে ২০২৬

নাসিরুজ্জামান মামুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি পদে নাসিরুজ্জামান মামুনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

বগুড়ার সাধারণ শিক্ষার্থী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটাই দাবি— দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় ছাত্রনেতা নাসিরুজ্জামান মামুনকে বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান তারা।নাসিরুজ্জামান মামুন বলেন, তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বগুড়া জেলা ছাত্রদলে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। ২০২৪ সালের জুলাইয়ের পর ১৩ সেপ্টেম্বর বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলে তিনি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।তিনি বলেন, পদবঞ্চিত হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। আগের মতোই রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দীর্ঘদিন মামলা-হামলা, জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হলেও তিনি সবসময় সংগঠনের জন্য কাজ করে গেছেন।

বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছাত্র-জনতার পাশে থেকে সামনের কাতারে নেতৃত্ব দিয়েছেন।বর্তমানে তিনি বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে দায়িত্বশীল নেতৃত্বের দৌড়ে রয়েছেন। সভাপতি নির্বাচিত হলে সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসিরুজ্জামান মামুনের নেতৃত্ব, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন।বগুড়া শহর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আহমেদ বিশাল বলেন, নাসিরুজ্জামান মামুন একজন ত্যাগী ছাত্রদল নেতা।

তাঁর হাত ধরেই তিনি রাজনীতিতে আজকের অবস্থানে পৌঁছেছেন। বগুড়া জেলার ১২টি উপজেলায় মামুনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি হাজার হাজার নেতাকর্মী তৈরির কারিগর এবং রাজপথের একজন দক্ষ স্লোগান মাস্টার। তিনি আশা প্রকাশ করেন যে Tarique Rahman ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করবেন।বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতা আল আমিন বলেন, নাসিরুজ্জামান মামুনের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রদলে অনেক ত্যাগী ছাত্রনেতা তৈরি হয়েছে। কঠিন সময়ে তিনি নেতাকর্মীদের নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন এবং তাদের আপদ-বিপদে পাশে থেকেছেন। এমন একজন ত্যাগী, সাহসী ও জুলাই যোদ্ধার হাতেই আগামী বগুড়া মহানগর ছাত্রদলের নেতৃত্ব আসুক— এটাই তাদের প্রত্যাশা।বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইমতিয়াজ অন্তু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নাসিরুজ্জামান মামুন সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন।

এমন একজন ত্যাগী নেতাকেই তারা মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান।বগুড়া শহর ছাত্রদলের বিতর্ক বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম বৃত্ত বলেন, দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পরও মামুন নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি আশা করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতারাই এবার মূল্যায়িত হবেন।সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খান বলেন, নাসিরুজ্জামান মামুন একজন জনপ্রিয় ও ক্লিন ইমেজের ছাত্রনেতা। প্রতিকূল সময়ে তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আকিল আহমেদ বলেন, নাসিরুজ্জামান মামুন দুঃসময়ে  দীর্ঘ আন্দোলন সংগ্রামে জিয়াউর রহমানের আদর্শ ও বেগম জিয়ার যে দেশপ্রেম থেকে পথভ্রষ্ট হয়নি তিনি তারেক রহমানের নির্দেশনা মেনে সবসময় জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখেছেন আমি আশা রাখি  তার সততা ও দেশপ্রেম তাকে সম্মানিত করবেন ।

 বগুড়া শহর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ইমন শেখ বলেন, মামুন একজন ত্যাগী, পরিশ্রমী ও মানবিক নেতা। তিনি সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকেন এবং হাজার হাজার নেতাকর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বগুড়া জেলা ছাত্রদলের মানবসম্পদ বিষয়ক সম্পাদক নয়ন মিয়া বলেন, নাসিরুজ্জামান মামুন একজন ত্যাগী নেতা এবং তাকে যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি।ছাত্রদলের আরও বহু নেতাকর্মী একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বগুড়া মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে নাসিরুজ্জামান মামুনই তাদের প্রথম পছন্দ। তাদের বিশ্বাস, ত্যাগ, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে তিনি এই দায়িত্ব পালনে সফল হবেন।