দুপচাঁচিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুপচাঁচিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী আবু তালেব হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম, শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম তালুকদার, ইউপি প্রশাসক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) সাদ্দাম হোসেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ।এ সময় উপজেলা প্রকৌশল অফিসের হিসাব রক্ষক (অ.দা.) সুমন কুমার মহন্ত, কমিউনিটি অর্গানাইজার (অ.দা.) আমির জোবায়েরসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
