রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মুকুল মুন্সি (৩০) নামে এক মাদকসেবীকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে| রোববার রাতে উপজেলা সদরের হাসপাতাল চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান| দন্ডিত মুকুল হোসেন আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের খাজা মুন্সির।
ছেলেআদালতের বিচারক মো: রাকিবুল হাসান বলেন,এদিন রাতে সদরের হাসপাতাল চত্বর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| অভিযানে মুকুল মুন্সিকে নেশাগ্রস্থ্য অবস্থায় পাওয়া যায়| তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ২০০টাকা জরিমানা করা হয়েছে| দন্ডিত মুকুল মুন্সিকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মো: রাকিবুল হাসান|
