সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জের সাথে সাংবাদিকদের মতবিনিময়
বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ ফরিদ হোসেনের সঙ্গে শহর প্রেসক্লাবের সাংবাদিকরা পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। রোববার রাতে সান্তাহার পৌর শহরের মাইক্রোবাস স্ট্যান্ড ক্লাবের কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহেলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জেন্টু, অর্থ সম্পাদক শফির উদ্দিন, সদস্য হুমায়ুন আহমেদ, সামিউল ইসলাম প্রমুখ।সভায় ইনচার্জ ফরিদ হোসেন বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনগণের আস্থা আরও বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল পাওয়া যাবে।”
