Joy Jugantor | online newspaper

কাহালুতে মাদক সহ গ্রেফতার ১

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১১ মে ২০২৬

কাহালুতে মাদক সহ গ্রেফতার ১

কাহালুতে মাদক সহ গ্রেফতার ১

বগুড়া জেলার কাহালু থানায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় আজ সোমবার রাত সাড়ে বারটায় কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান চালিয়ে কাহালু থানাধীন নারহাট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল ফটোকের সামনে পাকা রাস্তার উপর হইতে একজনের নিকট হইতে মরন থাবা ভংয়কর ইয়াবার মাদক ব্যবসায়ীকে  ৫০ পিচ মাদক দ্রব্য ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সিপু(৩৫)আতাউর রহমান ওরফে আতা মন্ডল ছেলে । কাহালু,নারহাট্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আসামির বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে ইতিপূর্বেও কাহালু থানায় একটি মাদক মামলা রয়েছে মর্মে থানা সূত্রে জানা গেছে।