ধুনটে আ.লীগ নেতা আব্দুল হাই খোকন গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গুনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
