তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাট উদ্বোধন
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ের পেছনে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার।এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ ।
বিএনপি নেতা গৌতম শীল, আব্দুর রশিদ, যুবদল নেতা হাসিনুর রহমান দীপু, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা অরবিল, কৃষকদল নেতা মাহফুজ, হাটের ইজারাদার মাহিমুর রহমান কাজল, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ ক্রেতা-বিক্রেতারা।আয়োজকরা জানান, প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার হাটবারে এ কোরবানির পশুর হাটে কেনাবেচা চলবে। উদ্বোধনী দিনে উপস্থিত গরু ও ছাগল বিক্রেতাদের ইজারাদারের পক্ষ থেকে গামছা উপহার দেওয়া হয়।
