নিয়ামতপুরে ভাইয়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
নওগাঁর নিয়ামতপুরে ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুমনা দাস (১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। আজ শনিবার (৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা সদরের বালাহৈর গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে। নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সবার অজান্তে সুমনা নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
