Joy Jugantor | online newspaper

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২০, ৯ মে ২০২৬

আপডেট: ১৩:৪৪, ৯ মে ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি গাড়িটিতে চড়ে এর বিভিন্ন প্রযুক্তিগত দিক ঘুরে দেখেন এবং তরুণ উদ্ভাবককে উৎসাহ দেন।

শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।

নিজের মেধা ও প্রচেষ্টায় তৈরি করা এ বিশেষ স্মার্ট কারের নানা বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীকে দেখান ওয়াকিমুল ইসলাম। তরুণ এই উদ্ভাবকের উদ্যোগ তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।