Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ পরিষদ নির্বাচন সভাপতি ইয়াছিন,সম্পাদক খায়রুল

সাজাহাপুর(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ৮ মে ২০২৬

আপডেট: ২০:০৭, ৮ মে ২০২৬

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ পরিষদ নির্বাচন সভাপতি ইয়াছিন,সম্পাদক খায়রুল

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ পরিষদ নির্বাচন সভাপতি ইয়াছিন,সম্পাদক খায়রুল

বগুড়ার শাজাহানপুরে রাণীরহাট গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৪৯৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকে ৯২৬ ভোট পেয়ে মো. ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান বাচ্চু ‘গরুর গাড়ি’ প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীকে ১ হাজার ১৪২ ভোট পেয়ে খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেক মন্ডল ‘চেয়ার’ প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে ‘হাতি’ প্রতীকে ৭০১ ভোট পেয়ে শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন ‘মোটরসাইকেল’ প্রতীকে পেয়েছেন ৫৫৬ ভোট।এছাড়া সহ-সভাপতি পদে আলম মন্ডল ও সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক পদে নোমান খান ও শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আক্তার মন্ডল এবং কার্যনির্বাহী সদস্য পদে রিপন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।