রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
নওগাঁর রাণীনগরে দোকানের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ওঠেছে| রোববার দিনগত রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে| খবর পেয়ে সোমবার দুপুরে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে| সুমন উপজেলার মাঝগ্রামের তবিবর রহমানের ছেলে|দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান,রোববার সারা দিন ক্রয়-বিক্রয় শেষে রাতে দোকানে তালা দিয়ে চলে যান| এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে|
পরে দোকান ঘরের ভিতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ এক লাখ ৬০হাজার টাকা,৯টি টেলিভিশন,৪টি ব্লেন্ডার,৭টি আইরণ,১০টি চার্জার ফ্যান,৬টি সিলিং ফ্যান,১৩টি রাইস কুকার,৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে| এতে নগদ টাকাসহ মোট ৬লাখ ৭২হাজার ৬৪০টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা| এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন দোকান মালিক আতিকুর রহমান সুমন|রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|
