Joy Jugantor | online newspaper

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি 

রানীনগর(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১৩ মে ২০২৬

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি 

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি 

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে থেকে এই গরু চুরির ঘটনা ঘটে| গরুর মালিক আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার রাতে গরুগুলো বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন| সকালে ঘম থেকে ওঠে ঘর থেকে বেড় হবার সময় দেখেন শয়ন ঘরের দরজার বাহীরে তালা দেয়া| প্রতিবেশিদের সহায়তায় তালা খুলে বাহিরে বেড় হন।

 এর পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা চারটি গরুই চুরি করে নিয়ে গেছে| এতে তার একমাত্র স¤^ল গরুগুলো চুরি হওয়ায় মেয়ের দেনা শোধ করা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন| গরু চারটির মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস| এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন|রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল| বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।