Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৩, ১৯ এপ্রিল ২০২৬

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি উপজেলাতে ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে।রোববার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামের প্রায় মসজিদ পর্যন্ত ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে মেসার্স ব্লু হুইল কনস্ট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিক দলের নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিল্লুর রহমান ও শফিউল উদ্দিন প্রমুখ।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে গ্রামবাসীর যাতায়াত সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।