Joy Jugantor | online newspaper

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৭, ১৭ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী।  এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, বাকি একজনসহ ১১ জনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।