Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১৭ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

দুপচাঁচিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

দুপচাঁচিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং বগুড়া-০৯১)-এর দীর্ঘদিন ধরে সাবেক কমিটির কার্যক্রম বন্ধ ও অফিস কক্ষে তালা থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ২৮ নং অনুচ্ছেদ অনুযায়ী একটি বিশেষ সাধারণ সভার মাধ্যমে পূর্বের কমিটি ১৩ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।গত ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি চাতালে অনুষ্ঠিত সভায় শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মুকতার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হায়রত আলী বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টুকু, মিজানুর রহমান মল্লিক, সাবেক ধর্ম ও ক্রীড়া সম্পাদক আবু বকর প্রমুখ।সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন— মিজানুর রহমান মল্লিক, আমজাদ হোসেন, আবু বকর, মহসিন আলী ও আব্দুস সোহবান।নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।