কুষ্টিয়ায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়লো পিকআপ, নিহত ২
কুষ্টিয়ায় ঘোড়াবাহী একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপে থাকা তিনটি ঘোড়ারও মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা ১১ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নড়াইল জেলার সিফায়েত হোসেন (৩৫) ও বিকাশ (৪৫)।পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইলগামী ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান ইবি থানার ১১ মাইল এলাকায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই সিফায়েত হোসেন মারা যান। এছাড়া গুরুতর আহত বিকাশকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত তিনজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মারা যাওয়া ঘোড়া তিনটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মো. আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
