Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় চাতালের বয়লার বিস্ফোরণ, আহত ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ১৭ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় চাতালের বয়লার বিস্ফোরণ, আহত ৩

দুপচাঁচিয়ায় চাতালের বয়লার বিস্ফোরণ, আহত ৩

দুপচাঁচিয়ায় চাতালের বয়লার বিস্ফোরণে ৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন তালোড়া সরঞ্জাবাড়ি এলাকার তাহসিন আলী (১৯), বেলাল হোসেন (৩২) ও পান্না (৩০)। ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালোড়া পৌর স্বর্গপুর এলাকার আনছার আলী ওরফে রাজ্জাক আলীর চাতালে ধান সিদ্ধের কাজ চলছিল। হঠাৎ ধান সিদ্ধের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ৩ জন শ্রমিকের শরীরে বয়লারে থাকা গরম পানি পড়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে তাহসিন ও বেলালের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।